গুন্দম ফল খাওয়ার কারণে মেয়েদের ঋতুস্রাব

আল্লাহ তা'আলা যখন আদম(আঃ) ও হাওয়া(আঃ) গুন্দম ফল খাওয়ার কারণে উদ্দেশ্য করে বলেন, " আমার ইজ্জত ও জালালিয়াতের কসম! আপনাদেরকে পৃথিবীতে অবতরণ করাবো এবং আপনাদের জীবন দুঃখে কষ্টে ভরপুর হবে। সুতারাং তাদেরকে জান্নাত হতে পৃথিবীতে অবতরণ করা হলো। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাঃ বলেন, মহান আল্লাহ তা'আলা বলেন, আদম! এমনটি কেনো করেছেন? হজরত আদম(আঃ) উত্তরে বললেন-- فقال ادم
رب زينته لي حواء قال: فاني اعاقبها ان لا تحمل الا كرها ولا تضع الا كرها، ودميتها في اشهر مرتين


অর্থাৎ, হে আমার প্রভু হাওয়া(আঃ) আমার সামনে এর(গুন্দম ফলের)গুণ বর্ণনা করেছে। আল্লাহ তা'আলা বলেন, এ জন্য তার শাস্তি হবে যে, এর(মহিলার) গর্ভধারণ কষ্টকর হবে, বাচ্চার লালন- পালন কষ্টকর হবে এবং মাসে দুইবার তার মধ্যে ঋতুস্রাব হবে।"(উদ্দেশ্য এটা নয় যে, মাসে দু'বার তার ঋতুস্রাব হবে বরং উদ্দেশ্য হল হতে পারে সে এর যোগ্য, যুরকানী শরীফ)
☞ইমাম বায়হাকী, শুয়াইবুল ঈমান লিল বায়হাকী, ৭/৫২০ পৃঃ. হাদিসঃ ৫৪০৭,তিনি বলেন, হাদিসটি মওকুফ তথা সাহাবীর বাণী।

No comments

Powered by Blogger.