জুমার দ্বিতীয় আযানে নীরব থাকা উত্তম
মাসআলা: জুমার দ্বিতীয় আযানে নীরব থাকা উত্তম।
ব্যাখ্যা: জুমার দিন যখন আরবী খুতবা পড়া হয়, এই খুতবা নীরবতার সাথে শোনা ওয়াজিব। একইভাবে খুতবার আগের যে আযান হয় (যাকে জুমার দ্বিতীয় আযান বলা হয়), এই আযানও মনোযোগের সাথে নীরব থেকে শোনা উচিত। এই সময় সাধারণত মানুষ দ্বিধাদ্বন্দ্বে থাকে, কেউ আযানের উত্তর দিতে থাকে, কেউ দেয় না। কেউ আযানের সময় নামে পাক শুনে বৃদ্ধাঙ্গুলি চুম্বন করে, কেউ করে না। এই দ্বিধাদ্বন্দ্বের প্রতিকার অর্থাৎ সঠিক শরয়ী মাসআলা কী?
শুনে নিন! খতিব সাহেব যিনি আরবী খুতবা পড়বেন, তাঁর জন্য এই আযানের উত্তর দেওয়া এবং বৃদ্ধাঙ্গুলি চুম্বন করা জায়িয। বাকিদের জন্য উত্তম এটাই যে, না তো মুখে আযানের উত্তর দিবে, আর না বৃদ্ধাঙ্গুলি চুম্বন করবে। ফতোয়ায়ে রযবীয়্যায় রয়েছে: খুতবার আযানের উত্তর দেওয়া এবং এরপর দোয়া পড়া থেকে বেঁচে থাকা উত্তম এবং করে নিলে অসুবিধা নেই। ঠিক তেমনি খুতবার আযানে নামে পাক শুনে বৃদ্ধাঙ্গুলি চুম্বন থেকে বেঁচে থাকা উত্তম এবং করে নিলে অসুবিধা নেই কিন্তু খুতবার সময় শুধু নীরব থাকার নির্দেশ রয়েছে। খুতবায় নামে পাক শুনে শুধু মনে মনে দরূদ শরীফ পড়ুন এবং কিছু করবেন না, মুখও নাড়াবেন না। –(ফাতাওয়ায়ে রযবীয়্যাহ, ৮/৪৬৮)
আল্লাহ পাক আমাদের সঠিক ইসলামী বিধান শেখার এবং এর উপর আমল করার তৌফিক নসীব করুন।
اٰمِيْن بِجَاهِ النَّبِىِّ الْاَمِيْن صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَاٰلِهٖ وَسَلَّم
صَلُّوْا عَلَى الْحَبِيْب! صَلَّى اللّٰهُ عَلٰى مُحَمَّد

No comments